ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ


July 7, 2026 1:10 am
Link Copied!


সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html