ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক


July 9, 2026 1:50 am
Link Copied!


যশোরের শার্শার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহরিয়ার করিম আটক করেছে পুলিশ। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে শাহরিয়ার করিম ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে তার নাম স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html