ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই


July 10, 2026 3:45 pm
Link Copied!


ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে ভারতের মাটিতে হবে কোনো ম্যাচ। উদ্বোধনী ম্যাচটি-ই হবে সেখানে। যা টুর্নামেন্টের ইতিহাসে এক নতুন মাইলফলক।

শুক্রবার মেলবোর্ন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ঐতিহাসিক ঘোষণাটি দেওয়া হয়। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ক্রীড়া সহযোগিতা আরও জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। ক্রিকেটপাগল চেন্নাইয়ের দর্শকদের সামনে অনুষ্ঠিত হবে এই বিশেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অস্ট্রেলিয়া ও ভারত, দুই দেশই খেলাধুলার প্রতি ভালোবাসা ও আবেগে একসূত্রে গাঁথা।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলায় ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে পেরে আমি আনন্দিত। এটি শুধু মানুষকে আনন্দই দেয় না, বরং বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগও বৃদ্ধি করে।’

এই ম্যাচকে কেন্দ্র করে ডিসেম্বরজুড়ে ভারতে আয়োজন করা হবে সপ্তাহব্যাপী একটি উৎসব। এতে অস্ট্রেলিয়ার সংস্কৃতি, ব্যবসা ও ক্রীড়া-সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজন থাকবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যালবানিজের সঙ্গে যৌথ উপস্থিতিতে নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, খেলাধুলার মতোই আমাদের এই অংশীদারিত্বও প্রতিটি ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে উঠবে।’

তবে বিবিএলের এই ম্যাচের বাণিজ্যিক দিক, যেমন টিকিট বিক্রি ও অন্যান্য বিষয়, এখনও চূড়ান্ত হয়নি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html