ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী


July 10, 2026 5:40 pm
Link Copied!


সরকার জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগের কোনও প্রক্রিয়া নয়, বরং রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া।

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১০ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি শুধু দেশের বহুদলীয় গণতন্ত্রই পুনরুদ্ধার করেননি, বরং সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়নে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিলেন। বর্তমান সরকার সেই পরিবেশবান্ধব চেতনাকে ধারণ করে পরিবেশ সুরক্ষায় কাজ করছে।

এ সময় তিনি সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণার্থে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলের গাছের চারা রোপণ করেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html