ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পেলের মেয়ের বিস্ফোরক মন্তব্য, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে’


July 10, 2026 6:35 pm
Link Copied!


ব্রাজিলের ফুটবল কাঠামো কার্যত ভেঙে পড়েছে- এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিল কিংবদন্তি পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো। যিনি একজন সমাজকর্মী ও নির্মাতা। 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি নাসিমেন্তো বলেছেন, ‘ব্রাজিলের ফুটবল ভেঙে পড়েছে। এটি দুর্নীতির কারণে হোক বা অন্য কোনও কারণে, পুরো ব্যবস্থাটি যেন গোষ্ঠীকেন্দ্রিক বলয়ে পরিণত হয়েছে। বাইরে থেকে কেউ ভেতরের বাস্তবতা দেখতে পারে না। সবাই জানে কেন এটি কাজ করছে না, কিন্তু কেউ সমস্যার সমাধান করতে পারছে না।’

তার মতে, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। এখনও দেশটি বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক ব্যর্থতা প্রমাণ করে, সমস্যাটা খেলোয়াড়দের নয়; মূল সংকট প্রশাসনিক ও কাঠামোগত।

চলতি বছরের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। যারা সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল।

নাসিমেন্তো জানান, জীবদ্দশায় তার বাবা পেলেও বারবার ব্রাজিলের ফুটবল প্রশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি ফ্রান্সের উদাহরণ টেনে বলেন, দেশটি শক্তিশালী ও কার্যকর ফুটবল কাঠামো গড়ে তুলেছে, যা তাদের ধারাবাহিক সাফল্যের অন্যতম ভিত্তি।

তবে সব কিছুর মধ্যেও একটি ইতিবাচক দিক দেখছেন নাসিমেন্তো। বিদেশি বিনিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পুনর্জাগরণকে তিনি আশাব্যঞ্জক বলে মনে করেন। উদাহরণ হিসেবে তুলে ধরেন বোটাফোগোকে। ২০২২ সালে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ক্লাবটির মালিকানা নেওয়ার পর থেকেই সাবেক ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। নাসিমেন্তো বলেছেন, ‘টেক্সটরের ক্লাব পরিচালনা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কিন্তু প্রতিটি বিষয়ের ভালো-মন্দ দুই দিক থাকে। তিনি অন্তত স্বচ্ছতা এনেছেন। পাশাপাশি একটি আন্তর্জাতিক কাঠামোর কাছেও তাকে জবাবদিহি করতে হয়। তাকে নিয়ে যত অভিযোগই থাকুক, আমার কাছে এটি ইতিবাচক দিক।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html