ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আর নেই


July 12, 2026 12:40 pm
Link Copied!


কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। কাতারভিত্তিক  সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (১২ জুলাই) দেশটির রাজকীয় আদালত বা আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

​আমিরি দিওয়ানের এক বিবৃতিতে বলা হয়, মহান আল্লাহর আদেশ এবং ভাগ্যের প্রতি অবিচল বিশ্বাস রেখে, আমিরি দিওয়ান জাতির এই মহতি ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে। সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করুন।

শেখ হামাদ, যিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন, জ্বালানি সমৃদ্ধ দেশটির চোখ ধাঁধানো উচ্চাকাঙ্ক্ষার মূল রূপকার ছিলেন। তার শাসনামলে দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এমন অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কাতারের মর্যাদাকে আরও সুসংহত করেছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html