ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে দেশজুড়ে ব্যাপক রাষ্ট্রীয় কর্মসূচি

UttorbongoBD
June 7, 2026 11:55 pm
Link Copied!


 রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বিস্তৃত আয়োজনের মাধ্যমে পালনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে উপ-সচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দিবসটি পালন উপলক্ষ্যে গত ৩ মে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে পাঠানো হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনের সব স্তরকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

কার্যবিবরণী বাস্তবায়নের নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই এবং ডিএমপিসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরকে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ প্রকাশনার উদ্যোগ নেওয়া হবে বলেও কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।

মাঠ প্রশাসন পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, ধর্ম, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, প্রবাসী কল্যাণ, পরিবেশ, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতভিত্তিক মন্ত্রণালয়কে যুক্ত করা হয়েছে।

এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি ও মুক্তিযোদ্ধা সংসদকেও কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, আলোকসজ্জা, সাংস্কৃতিক আয়োজন, দোয়া ও প্রার্থনা এবং গণসচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব জনগণের সামনে তুলে ধরা হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html