ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবক গ্রেফতার

UttorbongoBD
June 8, 2026 11:05 am
Link Copied!


রাজশাহী মহানগরীর মতিহার এলাকার এক স্কুলছাত্রীকে (১৫) ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিসি সিটিটিসি গাজিউর রহমান।

গ্রেফতারকৃত যুবক নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে সামিউল সিরাজ ওরফে সিজান।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত যুবক তাদের পথরোধ করে। এ সময় সে পূর্ববিরোধের জের ধরে ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ রয়েছে। এতে ভিকটিমের হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার বান্ধবীরা আহত ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিমকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ ওরফে সিজানকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আহত শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর উদ্দেশ্যে রবিবার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাতে ও পিঠে জখম হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মেয়েটির শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html