ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই


July 18, 2026 3:25 am
Link Copied!


অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। ‘মাই লেফট ফুট’ ও ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ১৬ জুলাই ডাবলিনে। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 

‘মাই লেফট ফুট’ সিনেমায় ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন ব্রেন্ডা। এর মাধ্যমে ইতিহাসের প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন ড্যানিয়েল ডে-লুইস।

তবে অভিনয়জীবনের সাফল্যের আড়ালে ব্রেন্ডার ব্যক্তিগত জীবন ছিল নানা যন্ত্রণা ও সংগ্রামে ভরা। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘শি ডায়েড ইয়াং: আ লাইফ ইন ফ্র্যাগমেন্টস’-এ তিনি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। কিশোরী বয়সে ধর্ষণের শিকার হওয়া, পরবর্তী জীবনে যৌন নিপীড়ন, শৈশবের নির্যাতন এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। 

বিয়ের সময় একাধিকবার গর্ভপাতের অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছিল তাঁকে। একটি গর্ভপাতের পর চিকিৎসকদের তাঁর জরায়ু অপসারণ করতে হয়। আত্মজীবনীতে এই অভিজ্ঞতার কথাও লিখেছেন তিনি। প্রায় সাত দশকের অভিনয়জীবনে ব্রেন্ডা ফ্রিকার ৯০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। ‘হোম অ্যালোন ২’-এ তাঁর অভিনীত ‘পিজন লেডি’ চরিত্রটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। এ ছাড়া ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’, ‘ভেরোনিকা গেরিন’ ও ‘আলবার্ট নোবস’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। 

ব্রেন্ডা ফ্রিকারের মৃত্যুতে শোক নেমে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে। তাঁর এজেন্ট ফিল বেলফিল্ড তাঁকে স্মরণ করে বলেন, “আমরা তাঁর মতো কাউকে আর কখনও দেখতে পাব না।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html