ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গৌরীকে বিয়ের জন্য হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ, নিকাহে ‘আয়েশা’ হয়েছিলেন গৌরী


July 18, 2026 9:00 am
Link Copied!


শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি বলিউডের অন্যতম আলোচিত আন্তঃধর্মীয় সম্পর্কের গল্প। এবার তাঁদের বিয়ে ঘিরে সামনে এসেছে চমকপ্রদ এক তথ্য। গৌরীর পরিবারের মন জিততে বিয়ের আগে হিন্দু নাম ‘অভিনব’ নিয়েছিলেন শাহরুখ খান। অন্যদিকে, তাঁদের নিকাহের সময় গৌরীর নাম রাখা হয়েছিল ‘আয়েশা’।

সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকারের সূত্র ধরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, শাহরুখ ও গৌরী যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখন তাঁরা দুজনই বেশ তরুণ। শাহরুখ মুসলিম এবং গৌরী হিন্দু হওয়ায় তাঁদের সম্পর্ক মেনে নিতে শুরুতে আপত্তি ছিল গৌরীর পরিবারের।

পরিবারকে রাজি করানোর চেষ্টায় শাহরুখের নাম ‘অভিনব’ রাখা হয়েছিল। গৌরীর পরিবারের কাছে তাঁকে হিন্দু পরিচয়ে উপস্থাপনের জন্যই এই নাম ব্যবহার করা হয় বলে জানা যায়। পরে গৌরী নিজেই এই ঘটনাকে ‘ছেলেমানুষি’ বলে উল্লেখ করেছিলেন।

তবে শুধু শাহরুখের নামই বদলানো হয়নি। তাঁদের নিকাহের সময় গৌরীর নাম রাখা হয়েছিল ‘আয়েশা’। ধর্মীয় রীতির অংশ হিসেবেই এই নাম ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়।

শেষ পর্যন্ত ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।

ধর্মীয় ভিন্নতা তাঁদের পারিবারিক জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। গৌরী একাধিকবার জানিয়েছেন, তাঁদের পরিবারে ঈদ ও দীপাবলি—দুই উৎসবই সমানভাবে উদ্‌যাপিত হয়। দীপাবলিতে গৌরী পূজা করেন, আর ঈদের সময় শাহরুখের নেতৃত্বে উৎসব পালন করে পরিবার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html