ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা লড়াইয়ের আগে মেসির শেষ বার্তা


July 19, 2026 4:50 pm
Link Copied!


বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্পেনের মুখোমুখি হওয়ার আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ছবির সঙ্গে আবেগঘন এক বার্তায় সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে আজ রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগের রাতে দলের সবাইকে নিয়ে একটি স্মারক ছবি তোলা হয়। সেই ছবিতে মাঝখানে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া পুরো দল, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সঙ্গে যুক্ত সবাই উপস্থিত ছিলেন।

পরে ছবিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আর্জেন্টাইন ফুটবলাররা। মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ছবিটি পোস্ট করেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় মেসি লিখেছেন, ‘এতগুলো বছরে সবচেয়ে মূল্যবান বিষয় শুধু শিরোপা নয়, পুরো অভিযান। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে আবার উঠে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

এরপর সতীর্থ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলবো না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা, এগিয়ে চলো।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html