ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ জিততেই কুকুরেয়াকে ট্যাটুর কথা মনে করিয়ে দিলেন দে লা ফুয়েন্তে


July 20, 2026 2:00 pm
Link Copied!


স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া নিজের কথা রাখবেন বলেই বিশ্বাস করেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কারণ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতার পর এখন কুকুরেয়াকে নিজের শরীরে কোচের মুখের ট্যাটু করাতে হবে।

সপ্তাহের শুরুতেই কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন, স্পেন বিশ্বকাপ জিততে পারলে তিনি নিজের শরীরে দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে সেই কথা মনে করিয়ে বলেছেন, ‘ট্যাটু করানোর বয়স আমার নেই। তবে আমার খেলোয়াড়রা কথা দিলে তা রাখে। আমি জানি, ওরা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। ওরা হয়তো কথাটা বলে ভুল করেছে, কিন্তু এখন সেটা রাখতেই হবে। আমি দেখতে এতটাও খারাপও নই।’

দে লা ফুয়েন্তের অধীনে এর আগে স্পেন জিতেছিল ইউরো ২০২৪। এবার তার নেতৃত্বেই বিশ্বকাপও জিতল দলটি।

কুকুরেয়ার শরীরের কোন জায়গায় নিজের মুখের ট্যাটু দেখতে চান—এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে স্পেন কোচ বলেন, ‘হয়তো এমন কোথাও, যেটা খুব একটা দেখা যায় না। তবে একবার কথা দিলে সেটা রাখতেই হবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html