ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

UttorbongoBD
July 21, 2026 5:35 pm
Link Copied!


রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে চাকায় কাটা পড়ে তন্ময় বর্মন (৩১ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই তমাল জানান, চাকরি পরীক্ষার কোচিং করার উদ্দেশে সকালে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবসত পিছলে পড়ে তার পা ট্রেনের চাকায় পিষ্ট হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায়। তাপস বর্মনের ছেলে তন্ময়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html