ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 

UttorbongoBD
July 22, 2026 11:10 pm
Link Copied!


সংসদীয় এজেন্ডা নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক প্রসঙ্গে তিনি এই ধন্যবাদ জানান। তার ধন্যবাদ বার্তাটি সামাজিকমাধ্যমে পোস্ট করে ঢাকার মার্কিন দুতাবাস।  

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এনসিপি নেতাকে বলেন, “এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলামকে ধন্যবাদ আপনার দলের সংসদীয় এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনার জন্য।” 

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, “পারস্পরিক বাণিজ্য চুক্তির মতো অংশীদারত্বের মাধ্যমে আমরা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখছি, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধি নিয়ে আসছে।” 

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্। 

মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দেন। 

বৈঠকে নাহিদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সময় বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। পারস্পরিক যেকোনও ইস্যুতে পারস্পরিক বোঝাপড়া নিয়ে আগামীতেও সামনে এগিয়ে যাবে দুই দেশ।

বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html