ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর দুই থানায় নতুন ওসি

UttorbongoBD
July 23, 2026 1:55 am
Link Copied!


ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

‎বুধবার (২২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। 

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক  সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাষানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎ডিএমপির কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html