ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাগরিকরা দায়িত্ব না নিলে সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়: মির্জা ফখরুল


July 28, 2026 4:15 pm
Link Copied!


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রত্যেক মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নাগরিকরা দায়িত্ব পালন না করলে ২০ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়।

সোমবার (২৭ জুলাই) বিকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। নারী ও শিশু সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ-সংক্রান্ত আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদক প্রতিরোধেও স্থানীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জাতীয় পর্যায়ে কঠোর আইন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে এবং শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চীনের সহায়তায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি দল চীন সফরে গেছে। তারা দেশে ফিরে সরাসরি ঠাকুরগাঁওয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html