ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা কী 

UttorbongoBD
June 8, 2026 9:20 pm
Link Copied!


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে স্মার্ট ও আধুনিক করার উদ্যোগ জোরদার করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডকে আরও নিরাপদ, স্থিতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট সঞ্চালন ব্যবস্থা হলো এমন একটি ডিজিটাল নিয়ন্ত্রিত গ্রিড কাঠামো, যেখানে বিদ্যুৎ লাইনের প্রতিটি ধাপ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। এতে বিদ্যুৎ প্রবাহ, লোড পরিস্থিতি এবং লাইনের ত্রুটি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 

বিশেষজ্ঞদের মতে, বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে সঞ্চালন ব্যবস্থায় চাপ বেড়ে যায়। এই চাপ সামলাতে স্মার্ট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে লাইন ট্রিপ, ওভারলোড এবং বিভ্রাটের ঝুঁকি কমে আসে।

তারা আরও বলেন, “স্মার্ট সঞ্চালন ব্যবস্থা চালু হলে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ সহজ হয়, ত্রুটি দ্রুত শনাক্ত করা যায় এবং গ্রিড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ে। একই সঙ্গে নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত করার সক্ষমতাও বৃদ্ধি পায়।” 

বিশেষজ্ঞরা মনে করেন, এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে বড় বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল প্রয়োজন। পাশাপাশি সাইবার নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

প্রসঙ্গত, দেশে পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে স্মার্ট ও নিরাপদ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এক পর্যালোচনা সভায় তিনি স্মার্ট গ্রিড, গবেষণা কার্যক্রম ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে পিজিসিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html