ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির গাড়িবহরে হামলাকারী ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবি নাহিদের


July 28, 2026 9:55 pm
Link Copied!


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন সাংবাদিক এবং এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়।

তিনি আরও জানান, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটানো হয়েছে। সন্ত্রাসীরা কেবল মাইক্রোবাস ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। তারা মোবাইল ফোন এবং ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।

বিবৃতিতে এনসিপি আহ্বায়ক এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html