ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু

UttorbongoBD
July 29, 2026 8:00 am
Link Copied!


গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে গিয়ে যুক্তরাজ্যের এসেক্স উপকূলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে একটি ব্রিটিশ-বাংলাদেশি পরিবার। সাগরের শক্তিশালী রিপ টাইড (আকস্মিক স্রোত) তাদের ভাসিয়ে নিয়ে গেলে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

সবশেষ মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে হাসপাতালে মারা গেছে সাত বছর বয়সী মুসা আহমদ। ছয় দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে গত সপ্তাহের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

পরিবারের এক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, গত ২২ জুলাই ওয়েস্ট মেরসিয়া সৈকত থেকে গুরুতর অবস্থায় মুসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি। স্বজনরা জানিয়েছেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই ঘটনায় প্রাণ হারান মুসার ফুফু, ৪১ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা শেলিনা রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান।

মুসার বাবা শাহিন আহমদ জানান, পরিবারের ছয় সদস্য—তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু সৈকতের কাছে সাগরে নামার পর হঠাৎ শক্তিশালী রিপ টাইডের কবলে পড়েন। মুহূর্তের মধ্যে তারা সবাই ভেসে যান। আনন্দঘন পারিবারিক ভ্রমণ এক মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্থানীয় উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। শাহিন আহমদের অভিযোগ, এলাকাটি বিপজ্জনক রিপ টাইডের জন্য পরিচিত হলেও পর্যটকদের সতর্ক করার মতো পর্যাপ্ত সাইনবোর্ড ছিল না। ঘটনাস্থলে কোনো কোস্টগার্ড সদস্যও উপস্থিত ছিলেন না। অথচ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।

পরিবারটির দাবি, জরুরি সেবাদানকারী সংস্থা ও এইচএম কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় নেয়। এর মধ্যে স্থানীয় কয়েকজন বাসিন্দা উদ্ধারকাজে এগিয়ে আসেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দা ক্রেগ বোয়ের সাহসিকতার কথা উল্লেখ করে পরিবার জানায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে ভেসে যাওয়া সদস্যদের উদ্ধারের চেষ্টা করেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html