ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেবিচকে নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে লাগবে যেসব যোগ্যতা


July 29, 2026 11:15 am
Link Copied!


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৩৬ ক্যাটাগরিতে ২২১টি শূন্য পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ম থেকে ১০ম গ্রেডের এসব পদে আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আগের প্রকাশিত ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১’-এর ৩৭টি ক্যাটাগরির মধ্যে ‘প্রযুক্তি সহকারী’ পদটি বাদ দেওয়া হয়েছে। আদালতে মামলা চলমান থাকায় ওই পদে ‘স্ট্যাটাস কো’ জারি রয়েছে। এ কারণে পদটি বাদ দিয়ে বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের বিজ্ঞপ্তির অন্য সব শর্ত ও তথ্য অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম অ্যানালিস্ট, মেইনটেন্যান্স প্রকৌশলী, প্রোগ্রামার, সহকারী পরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স), সহকারী পরিচালক (এডসেক অপস), সিনিয়র অফিসার, মেডিক্যাল অফিসার, প্রকিউরমেন্ট অফিসার, সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, অ্যারোড্রাম কর্মকর্তা (এটিএম), এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর, নিরাপত্তা কর্মকর্তা, ফায়ার অফিসার, সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম), অ্যারোড্রাম সহকারী, উপসহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম)-সহ মোট ৩৬টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৮১ জন নেওয়া হবে অ্যারোড্রাম সহকারী পদে। এছাড়া অ্যারোড্রাম কর্মকর্তা (এটিএম) পদে ২৫ জন, উপসহকারী প্রকৌশলী (ই/এম) পদে ১৮ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে।

পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে ৫ম থেকে ১০ম গ্রেডে। ৫ম গ্রেডের পদের বেতন ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা, ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বেবিচকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে গত ২৭ জুলাই থেকে। শেষ সময় আগামী ১৬ আগস্ট, বিকাল ৫টা

সব পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদন-সংক্রান্ত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের নিজ নিজ পদের যোগ্যতা ও শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে বেবিচক।

পড়ুন বিস্তারিত





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html