ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকা বকেয়া: কিংসের দুর্গ ভেঙে মোহামেডানে সাদ-ফাহিমরা


July 29, 2026 6:00 pm
Link Copied!


অর্থনৈতিক সংকটের কারণ কয়েক বছর ধরে বসুন্ধরা কিংসে টালমাটাল অবস্থা। দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রয়েছে। বিদেশি খেলোয়াড় ও কোচদের মধ্যে ১১ জন তো ফিফায় অভিযোগ দিয়ে কিংসের বিপক্ষে রায়ও পেয়েছে। কোটি কোটি টাকা বকেয়ার মাঝে এবার দলবদলে কিংসের দুর্গ ফাঁকা হতে চলছে। 

আপাতত ৫জন খেলোয়াড় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ে নাম লিখিয়েছে। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, ডিফেন্ডার সাদ উদ্দিন ও রিমন হেসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র অন্যতম। ফাহিম দলবদল নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভাই আমরা দুই মৌসুম ধরে কিংসে পারিশ্রমিক পাচ্ছি না। এছাড়া চলমান দলবদল নিয়েও কোনও সাড়া পাচ্ছি না। আমাদের তো সংসার চালাতে হয়। তাই বাধ্য হয়ে কিংস ছাড়তে হয়েছে। আজই মোহামেডানের সঙ্গে চুক্তি করেছি আমিসহ আরও ৫ জন।’

সাদ উদ্দিন সিলেটের বিমানে উঠে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি কিংস ছেড়েছি। মোহামেডানে যোগ দিয়েছি।’

এদিকে, কিংস ব্যস্ত বিদেশি কোচ ও খেলোয়াড়দের বকেয়া মেটাতে। বকেয়া মেটালেই তখন দলবদল নিয়ে তাদের ওপর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html