ঢাকাThursday , 30 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত


July 30, 2026 10:20 am
Link Copied!


গত ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পায় ‘দ্য অডিসি’ সিনেমাটি। পরিচালক ক্রিস্টোফার নোলানের এ সিনেমাটি মুক্তির পরেই বিশ্বজুড়ে ঝড় তুলেছ। এ পর্যন্ত বিশ্বজুড়ে এটি আয় করেছে ৩৯০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার কোটি টাকা)। গ্রিক মহাকাব্য অবলম্বনে তৈরি এই ছবিতে আছেন হলিউডের একাধিক প্রথম সারির তারকা। ছবিটি তৈরি হয়েছে ২৫ কোটি ডলারে।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির তারকাদের পারিশ্রমিকের তথ্য। এ ছবিতে মুখ্য অভিনেতা ম্যাট ড্যামন সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে নোলানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বাকি অনেক তারকাই তাদের স্বাভাবিক পারিশ্রমিকের তুলনায় কম টাকা নিয়েছেন, যা হলিউডে নতুন নয়।

ইথাকার রাজা ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এ ছবিতে তার পারিশ্রমিক ছিল ১৫ মিলিয়ন ডলার।  ওডিসিউসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যানি হ্যাথওয়ে। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন।

ওডিসিউসের পুত্র টেলিম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার পারিশ্রমিক ছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার।

ছবির প্রধান খলনায়ক অ্যান্টিনোয়াসের চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। তার পারিশ্রমিক ছিল ৫ থেকে ৭ মিলিয়ন ডলার।

‘দি ওডিসি’-তে গ্রিক দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন জেন্ডেয়া। এই চরিত্রের জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন তিনি।

হেলেন অফ ট্রয় এবং ক্লাইটেমনেস্ট্রার চরিত্রে অভিনয়ের জন্য লুপিতা নিয়োঙ্গো ১.৫ থেকে ৩.৫ মিলিয়ন ডলার পেয়েছেন। অমর সমুদ্রপরি ক্যালিপসোর চরিত্রে অভিনয় করেছেন শার্লিজ থেরন। তার পারিশ্রমিক ৫ থেকে ৭ মিলিয়ন ডলার।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html