ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’

UttorbongoBD
July 31, 2026 5:15 am
Link Copied!


পরিবর্তনের মূল শক্তি নাগরিকদের হাতেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, সংকটের সময়ে বাংলাদেশের মানুষ বারবার উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তনের পথ দেখিয়েছে। তাই দেশের ইতিবাচক পরিবর্তনও নাগরিকদের অংশগ্রহণের ওপর নির্ভর করবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আয়োজিত ‘পরিবর্তনের চাবিকাঠি: আজকের জিজ্ঞাসা’ শীর্ষক পাবলিক লেকচারে তিনি এসব কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনীতি এখনও সস্তা শ্রমনির্ভর গার্মেন্টস ও রেমিট্যান্সকেন্দ্রিক। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চা জোরদার এবং তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য রাষ্ট্রের ধারণায় সংস্কার প্রয়োজন। রাষ্ট্রকে মানুষের ওপর নয়, মানুষের জন্য কাজ করতে হবে। পাশাপাশি পেশাদারিত্ব বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন, দীর্ঘমেয়াদি শিক্ষা পরিকল্পনা এবং পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার মতো সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

বক্তৃতায় তিনি পরিবর্তনের ছয়টি চালিকাশক্তির কথা উল্লেখ করেন। এগুলো হলো—ন্যারেটিভ, প্রতিষ্ঠান, সামাজিক রীতি, উদ্যোগ, ক্ষমতা এবং স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী। এসব উপাদান অর্থনীতি ও সমাজে ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের প্রভাব ফেলে বলেও তিনি উল্লেখ করেন।

১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাই দেশের সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায়বিচারের ওপর আরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html