ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 

UttorbongoBD
August 3, 2026 5:00 am
Link Copied!


রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই জন হলেন- আল-আমিন (২৭) ও সোহান হোসাইন (২৬)। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

গুলশান থানা সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html