ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান


August 3, 2026 2:55 pm
Link Copied!


রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৩ আগস্ট) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাপ্রধান। একইসঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সমন্বয় করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে অবদান রেখে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানিয়েছে, সময়ের পরিবর্তিত চাহিদার পরিপ্রেক্ষিতে আধুনিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক তৈরির প্রয়োজনীয়তা বেড়েছে। সেই উদ্দেশ্য সামনে রেখেই নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি শিক্ষা, আদর্শ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এখানকার শিক্ষার্থীরা কোরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। একইসঙ্গে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আইএসপিআর জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html