ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি


August 3, 2026 5:45 pm
Link Copied!


২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।  

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তারিখ বা শিডিউল বা অন্য কোনও কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি যে ভোটার তালিকাটা ওনারা দেবেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।”  

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী  রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসি সচিব বলেন, “এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু কমিটির রিকমেন্ডেশনগুলো এখনও ক্রিস্টালাইজ করা হয়নি। ব্রড ফ্রেম অব রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্তু এসওপি করা হয়নি যে কী কী জিনিস তারা দেখবে, যাতে কোনও অসংগতি না থাকে। আমি একটা পুরো ব্রিফিং দেবো সামগ্রিক বিষয় নিয়ে।” 

সচিব বলেন, “গতকাল এক ভদ্রলোক এসেছেন জন্ম তারিখ সংশোধনের জন্য। উনি যে বয়সটা চাচ্ছেন ২০০৮ (ডিসেম্বর), তাহলে সেই অনুযায়ী দেখা যায়, উনি সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছেন। তাহলে সাত বছর চার মাসের একজনকে ভোটার হতে হবে! এটা না করে দিলে আমরা অপরাধী, আমার কিছু বলার নেই।”  

সব ডকুমেন্টে তথ্যের মিল থাকার বিষয়ে ইসি সচিব বলেন, “পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট, এনআইডি হচ্ছে ন্যাশনাল ডকুমেন্ট। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রারের সার্টিফিকেটের ওপর আমরা নির্ভরশীল, আমাদের ওপর নির্ভরশীল পাসপোর্ট।”  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html