ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা


August 3, 2026 5:50 pm
Link Copied!


লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ঘিরে দুর্নীতির রেশ এখনও কাটেনি। এর মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে আবুধাবি টি-টেন লিগ। ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টাসহ একাধিক দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বুদুগুম আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ আবুধাবি টি-টেন লিগে আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করার পর এই শাস্তি ঘোষণা করা হয়।

সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ দুর্নীতির অভিযোগে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মনজোত কালরা গ্রেপ্তার হওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কালরা বর্তমানে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক এবং তার বিরুদ্ধে খেলোয়াড়দের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

এই ঘটনার পর আবারও আলোচনায় আবুধাবি টি-টেন লিগ। আইসিসি জানিয়েছে, রেড্ডির নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হবে। ওই দিনই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ফলে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্রিকেট-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়। তদন্ত ও শুনানি শেষে ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতি দমন বিধির তিনটি ধারায় দোষী সাব্যস্ত করে। 

উল্লেখ্য, ভারতে জন্ম নেওয়া আখিলেশ রেড্ডি পরে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। গত বছর যুক্তরাষ্ট্রের হয়ে তার অভিষেক হয় এবং নর্থ আমেরিকা টি-টোয়েন্টি কাপ-এ চারটি ম্যাচও খেলেন। জাতীয় দলের সম্ভাবনাময় অলরাউন্ডারদের একজন হিসেবেও বিবেচিত হচ্ছিলেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html