ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল

UttorbongoBD
August 3, 2026 6:55 pm
Link Copied!


দেশের জেলা আইনজীবী সমিতিগুলোতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্নহারে নির্ধারণের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

দেশের সব জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যদের প্রবেশ ফি একটি যুক্তিসঙ্গত ও অভিন্নহারে নির্ধারণ করতে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আইন মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বার কাউন্সিল সচিব ও অ্যাটর্নি জেনারেলসহ বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

নতুন এক আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কুড়িগ্রামের বাসিন্দা আইনজীবী মো. মাহফুজুর রহমান সম্প্রতি এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী শিবলী নোমানী।

রিট পিটিশন থেকে জানা গেছে, আইনজীবী মো. মাহফুজুর রহমান সম্প্রতি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে আবেদন করেন। কিন্তু জেলা আইনজীবী সমিতি গত ১৬ এপ্রিল এক নোটিশে জানায়, নতুন সদস্য যারা হবেন তারা ৪০ বছর বয়সের মধ্যে হলে ফি দিতে হবে ২ লাখ ৫০ হাজার টাকা, ৪০ বছর বয়সের বেশি হলে দিতে হবে ৩ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়াও বলা হয়, বয়স যাই হোক, অন্যান্য চাকরি থেকে আর্থিক সুবিধাপ্রাপ্ত হলে দিতে হবে ৪ লাখ টাকা এবং সরকারি চাকরি থেকে আর্থিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিকে দিতে হবে ৫ লাখ টাকা।

বিষয়টি বৈষম্যমূলক বিবেচনায়, এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং অভিন্ন হারে সদস্য প্রবেশ ফি নির্ধারণ চেয়ে রিট আবেদনটি দায়ের করেন মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত আদেশ দেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্য হতে হলে প্রবেশ ফি ২০ থেকে ২২ হাজার টাকা এবং ঢাকা আইনজীবী সমিতিতে ২৯ হাজার টাকা দিতে হয়। সেখানে ঢাকার বাইরে জেলা আইনজীবী সমিতিগুলো অনেক বেশি ফি নির্ধারণ করে থাকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html