ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার


August 3, 2026 8:30 pm
Link Copied!


বিমানের টিকিটে সিন্ডিকেট ও অনিয়ম দমনে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। একইসঙ্গে বিমান খাতে যেকোনও ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে থাকার কথা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএটিএ’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিমান টিকিটের সিন্ডিকেট দমন, বিমান খাতের আধুনিকায়ন এবং পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আইএটিএ।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ক্ষেত্রে আইএটিএ’র কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনও ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আইএটিএ’র পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে তারা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানের আধুনিক রক্ষণাবেক্ষণ কেন্দ্রে উন্নীত করতে কারিগরি সহায়তার আগ্রহও প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশবান্ধব বিমান পরিবহন নিশ্চিত করতে সরকার বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত বিধান যুক্ত করেছে। একইসঙ্গে টেকসই এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের উদ্যোগ এবং আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিয়ল প্রটোকল-২০১৪ গ্রহণের বিষয়েও সরকার কাজ করছে।

বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html