ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
August 3, 2026 9:40 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৩ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

রাষ্ট্র সংস্কারের সুযোগ কি হাতছাড়া হলো
অভ্যুত্থানের দুই বছর পর অনেকেরই প্রশ্ন— অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছর এবং নির্বাচিত সরকারের ছয় মাসে দেশের মানুষের সেই আকাশচুম্বী প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে?

কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
দিন-রাত থেমে নেই গুলির শব্দ। পাহাড়ঘেরা জনপদে এখন আর স্বাভাবিক জীবনযাত্রা নেই। সন্ধ্যা নামলেই আতঙ্ক, শুরু হয় গোলাগুলির শব্দ। সেই আতঙ্কের মধ্যেই একের পর এক অপহরণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া-নোয়াখালী এলাকার বাসিন্দারা।

একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ: শ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনও বিদ্যমান কাঠামোর মধ্যেই কাজ করছে। শ্রম খাতে বৈষম্য দূর করতে জাতীয় ন্যূনতম মজুরি, সব শ্রমিকের সামাজিক নিরাপত্তা ও সর্বজনীন আইনি সুরক্ষা নিশ্চিত করে বিদ্যমান কাঠামোর বাইরে গিয়ে সরকারকে ভাবতে হবে।

তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
ভারতের কলকাতার রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা দেশটির সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজেপির ৩০ বছরের দুর্গ কীভাবে ভাঙলেন পিকে
‘আপনি নিজে জিততে পারবেন?’, অন্যান্য নেতাদের নির্বাচনে জেতাতে বছর পর বছর কাজ করে আসা যেকোনও ভোটকুশলীকে প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন রাজনীতিবিদে পরিণত হওয়া ভোটকুশলী ও জন সুরজ পার্টি (জেএসপি)-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। 

এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে।জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব

শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। তাদের ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ সিনেমাগুলো ঢালিউডে দারুণ ব্যবসা সফল হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html