ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু


August 5, 2026 8:55 am
Link Copied!


নেত্রকোনায় পুলিশ সদস্যদের দেখে দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাব্বির শেখ (১৯) নেত্রকোনা শহরের মেছুয়াবাজারের দোকানি নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মোটরসাইকেলে করে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। ৯ সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন জেলা ডিবির (পশ্চিম) এসআই রাজন মিয়া। পথে নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালি খালের কাছে সাব্বিরসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দূর থেকে পুলিশ সদস্যদের দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে সাব্বিরসহ কয়েকজন খালের পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির পানিতে ডুবে যান।

স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে সড়কের পাশে তুলে আনেন। পরে পুলিশ সদস্যরা তাকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজহারুল আমিন বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের কাপড়চোপড় ভেজা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাব্বিরের বোন পূর্ণিমা আক্তার বলেন, ‘সাব্বির মেছুয়া বাজারে নিয়মিত বাবার দোকানে বসতো। আজ (মঙ্গলবার) ৩টার দিকে সে দোকান বন্ধ করে একজন বন্ধুকে নিয়ে বেরিয়ে যায়। শুনেছি, ডিবি পুলিশকে দেখে দৌড় দেওয়ার সময় সে পানিতে পড়ে মারা গেছে। সে সাঁতার জানতো না।’

ভাইয়ের মৃত্যু রহস্যজনক উল্লেখ করে পূর্ণিমা আক্তার আরও বলেন, ‘সে (সাব্বির) কোনও মামলার আসামি নয়, কোনও মন্দ কাজের সঙ্গে জড়িত নয়। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার চাই।’

জেলা ডিবির পরিদর্শক দেবাংশু কুমার দেব বলেন, তিনি একটি মামলার সাক্ষ্য দিতে জেলার বাইরে আছেন। ঘটনাটি যতটুকু শুনেছেন, তাতে পুলিশের কোনও দোষ দেখছেন না।

জেলা পুলিশের গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, ওই যুবকেরা পুলিশকে দেখে কেন দৌড় দিয়েছিলেন, তারা মাদকসংশ্লিষ্ট কোনও বিষয় জড়িত ছিল কি না এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html