ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের

UttorbongoBD
August 5, 2026 7:10 pm
Link Copied!


সাধ্যমত সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, ইতিহাসকে গুছিয়ে ড্রয়ারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় না; এটি আমাদের অন্তরে জীবন্ত। আমি সাধ্যমত সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানাই।

তিনি আরও লিখেছেন, পরিদর্শনের সময়টুকু নিয়ে আত্মস্থ করুন, বুঝুন এবং গভীরভাবে চিন্তা করুন। একজন বাংলাদেশি হিসেবে এটি আপনার অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক কর্তব্য হতে পারে।

এ সময় তিনি নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে বলেন, ‘প্রকৃত মীমাংসা সহজে আসে না, কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে আমাদের ইতিহাসের সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখি, তখন তা সম্ভব হয়।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html