ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

UttorbongoBD
August 5, 2026 8:35 pm
Link Copied!


দেশের তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানায় তারা।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর পরিপ্রেক্ষিতে বর্ণিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওই নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে অথবা সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল আছে; যা আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ওই নদীগুলোর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে; অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html