ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ


August 6, 2026 1:10 am
Link Copied!


জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ঢাকায় আয়োজন করা হয়েছে দুটি উন্মুক্ত কনসার্ট। এরমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।

ভারি বৃষ্টির মধ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্টটি উপভোগ করেন হাজারো মানুষ।

এটি আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। কনসার্টের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ’।

অনুষ্ঠান শুরু হয় এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ গানের মধ্য দিয়ে।

এরপর মঞ্চে আসেন শিল্পী খালেদ মুন্না। তিনি গেয়ে শোনান ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’গানটি।

এছাড়া মঞ্চ মাতান ব্যান্ডদল ‘রেবেল’স, ‘লালন’ ও এএসইআইএস।

কনসার্টের মূল আকর্ষণ ছিল দেশের শীর্ষ সারির একাধিক ব্যান্ড। একে একে মঞ্চে আসেন ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচ’।

মঞ্চে যখন জুলাইযোদ্ধাদের স্মরণে গানে সুর তুলছিলেন শিল্পীরা, ঠিক তখনই সুরের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছিল পুরো উদ্যান। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে দেখা যায় উপস্থিত হাজারো তরুণ-যুবককে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।

এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’কনসার্টে জেন-জি’দের দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানে কণ্ঠ মেলাতে। রাত ৯টার দিকে মঞ্চ মাতান এই কণ্ঠশিল্পী।

এছাড়া এই কনসার্টে শিরোনামহীনসহ আরও মঞ্চ মাতান আর্টসেল, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, ও সেজান। বিকেল ৪টা থেকে শুরু হয় কনসার্টটি।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html