ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্টেডিয়াম থেকে মাদক, দখল ও উচ্ছেদে মোবাইল কোর্টের ঘোষণা


August 6, 2026 8:20 pm
Link Copied!


জাতীয় স্টেডিয়াম এলাকার অনিয়ম, অবৈধ দখল, মাদক ব্যবসা ও ছিনতাই রোধে শুক্রবার (৭ আগস্ট) থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়ামের বাইরে বর্তমান জরাজীর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশ দেখে চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়াম পাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। ভেতরের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামোগুলো তাদের কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়ে ফেলেছে। সন্ধ্যার পরপরই স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন ও নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।’

পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও অবকাঠামো সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ‘সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ ভবনগুলোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে স্টেডিয়ামের দোকানগুলোর লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সরকারি রাজস্ব বঞ্চিত হয়ে থাকলে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করা হবে।’

সাংবাদিকদের সামনে ক্রীড়াবিদদের বকেয়া ভাতা প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ‘আইবাস পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের আটকে থাকা ভাতার মধ্যে ২৬ জনের ভাতা সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি দুজনের জটিলতাও দ্রুত নিষ্পত্তি হবে এবং কোনও ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html