ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার ‘জাতীয় ফুটবল দিবস’ঘোষণা


August 6, 2026 8:25 pm
Link Copied!


২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেই জয়ের দিনকে অমলিন করে রাখার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দিবস’ হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কাউন্সিলের নির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবসের মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেই রোমাঞ্চকর সেমিফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যরা এক গোল পিছিয়ে থেকেও দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে ইংলিশদের হারায়।

রুদ্ধশ্বাস ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নিয়েছিল থমাস টুখেলের ইংল্যান্ড। ম্যাচ প্রায় তাদের হাতেই ছিল। কিন্তু ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেসের সমতা ফেরানো গোল এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে বদলে যায় দৃশ্যপট। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা।

এক অফিসিয়াল বিবৃতিতে এএফএ জানায়, ‘২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তেদের সেই ঐতিহাসিক জয়কে চিরস্মরণীয় করে রাখতেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। ১ গোলে পিছিয়ে পড়ার পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে উল্লাসে ভাসিয়েছিল, সেই স্মরণীয় মুহূর্তটিকে ধরে রাখাই এই উদযাপনের মূল লক্ষ্য।’

মাঠের জয়ের আনন্দের মাঝেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক ফের খেলার মাঠে ডালপালা মেলেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর এমন কঠোর অবস্থানের মধ্যেও নিজেদের খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

এই উল্লাসকে ‘সম্পূর্ণ যৌক্তিক’ এবং পুরো জাতির অনুভূতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন তিনি। অন্যদিকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এক স্পন্সর অনুষ্ঠানে এই জয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘অনেক আর্জেন্টাইনের কাছেই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর মুহূর্তেই মনে হয়েছিল যেন টুর্নামেন্ট জেতা হয়ে গেছে, ফাইনালে ফল যাই হোক না কেন।’’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html