ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী


August 6, 2026 11:10 pm
Link Copied!


নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তার মেয়ে ডা. জুবাইদা রহমানের স্বামী প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাহবুব আলী খান জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। মাহবুব ভবনের সামনে আঙিনায় এ অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলামও অংশগ্রহণ করেন।

আরও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু, তার দুই মেয়ে শাহিনা খান জামান, জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মাহবুব আলী খানের বড় মেয়ের স্বামী সৈয়দ শফিউজ্জামান, বিমান মন্ত্রী আফরোজা খান রীতা, সমাজকল্যাণ ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ নারী এমপিরাও অংশ নেন।

এর আগে সকালে বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলীর কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা। নৌ বাহিনীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৯ সালে মাহবুব আলী খান নৌবাহিনীর দায়িত্ব পান। পরে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট মাহবুব আলী খান মৃত্যুবরণ করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html