ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 


August 6, 2026 11:15 pm
Link Copied!


ইউরোপীয় ফুটবল অঙ্গনে দলবদলের বাজারে নতুন নাটকের জন্ম দিয়েছে বার্সেলোনা। আতলেতিকো দে মাদ্রিদের অনমনীয় মনোভাব সত্ত্বেও আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর লক্ষ্য থেকে সরেনি কাতালান জায়ান্টরা। এবার সরাসরি আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ও আলোচনার জটিলতা কাটাতে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থান করছেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। 

কাতালান ক্লাবটির মতে, এই অবিশ্বাস্য ট্রান্সফার সম্ভব কিনা তা নির্ধারিত হবে চলতি সপ্তাহেই। 

মূলত দলটির তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি শিকাগো ফায়ারে পাড়ি দেওয়ার পর এবং ফেরান তোরেসের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় একজন বিশ্বমানের ‘নম্বর নাইন’ স্ট্রাইকার প্রয়োজন হয়ে পড়েছে বার্সেলোনার। গত প্রায় এক বছর ধরে ন্যু ক্যাম্পে সে শূন্যস্থান পূরণে প্রথম পছন্দ হিসেবে কেবল একটি নামই আলোচনায় আছে— হুলিয়ান আলভারেজ।

তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আতলেতিকো দে মাদ্রিদ। তারা কোনও অবস্থাতেই তাদের তারকা স্ট্রাইকারকে ছাড়তে নারাজ। বার্সেলোনার দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে তারা। কেবল আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করলেই তাকে ছাড়া হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে আতলেতিকো, যা মেটানো বার্সেলোনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

এমন জটিল পরিস্থিতিতে আলভারেজের নিজের সিদ্ধান্তকেই টার্নিং পয়েন্ট বলে মনে করছে বার্সা। আগামী ১০ আগস্ট আতলেতিকোতে যোগ দেওয়ার কথা রয়েছে এই আর্জেন্টাইনের। তিনি যদি বার্সেলোনায় আসার ব্যাপারে নিজের অবস্থান শক্ত করেন, তবে আতলেতিকো বাধ্য হয়ে সমঝোতায় আসবে বলে বিশ্বাস ডেকোর। আলভারেজের প্রতিনিধিদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতেই ডেকোর এই জরুরি সফর, যা প্রমাণ করে আলভারেজকে চড়া দামেও কেনা এখনও ক্লাবের প্রথম অগ্রাধিকার। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html