ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি


August 7, 2026 1:15 am
Link Copied!


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, ‌‘আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। একসময় আসবে দেখবেন অচিরেই আওয়ামী লীগ আমাদের সঙ্গে মিশে যাবে। এ ছাড়া তাদের আর কোনও পথ নেই।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী বলেন, ‘৮ তারিখ বিএনপির নামে যারা সমাবেশের ডাক দিয়েছেন, তারা বিএনপিতে বিভক্তি আনতে চান। আর যারা দ্বিধাদ্বন্দ্ব চান না তারাই আজ সমাবেশে যোগ দিয়েছেন। আমার কোনও ভাই নেই, আমি একা। আপনারা আমার ভাই-আপনাদের নিয়েই আমার চলা।’

তিনি আরও বলেন, ‘আমার বাসা ছিল, সবই লুট হয় গেছে। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। আমি বাহিরে থেকে আপনাদের নিয়েই নির্বাচন করেছি, আমার কোনও দুঃখ নেই, আফসোস নেই। আমার নাকি হাত-পা নেই লুলা, কী কাজ করবো, হ্যাঁ আমি লুলা তবে আমি দুর্নীতি করি না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দিই না।’

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- নাছির চৌধুরীর স্ত্রী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম,জুনেদ মিয়া, মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপির তৃণমূল নেতাকর্মী।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html