ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফিনিশিংয়ে বিশেষ নজর বাংলাদেশ হকি দলের


August 7, 2026 6:15 am
Link Copied!


এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় হকি দলের নিবিড় অনুশীলন। প্রস্তুতির অংশ হিসেবে খেলোয়াড়দের গোল করার দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ জার্মানির গেরহার্ড পিটার।

তার অধীনে জাতীয় দলের খেলোয়াড়রা প্রতিদিনই কঠোর অনুশীলন করছেন। টুর্নামেন্টে ভালো ফলের লক্ষ্য নিয়ে তারা আধুনিক কৌশল ও নতুন টেকনিক আয়ত্ত করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবারের (৬ আগস্ট) অনুশীলনে আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং দক্ষতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দেন কোচ। পাশাপাশি পেনাল্টি কর্নার (পিসি) আদায় ও তা সফলভাবে গোলে রূপান্তরের বিভিন্ন কৌশল নিয়েও দীর্ঘ সময় কাজ করা হয়।

এ সময় বক্সের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সুযোগ তৈরি এবং নিখুঁত শট নেওয়ার বিষয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন গেরহার্ড পিটার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html