ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগের সুপারিশ

UttorbongoBD
August 7, 2026 7:15 am
Link Copied!


শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেছে জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল কালাম।

সভায় শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হয়।

জানানো হয়, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৪টি করপোরেশন, ৬টি অধিদফতর ও সংস্থা, ২টি বোর্ড এবং ২টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি প্রতিষ্ঠান দেশের শিল্পায়ন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশে কাজ করছে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের ১ হাজার ৬৯১ কোটি ৯০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৬১ কোটি ২ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা।

পরিচালন বাজেটের আওতায় শিল্প মন্ত্রণালয় (সচিবালয় অংশ), প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের খাতভিত্তিক ব্যয় পরিকল্পনা তুলে ধরা হয়।

এ ছাড়া উন্নয়ন বাজেটের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বিসিক, বিটাক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ ও ব্যয়ের বিষয় পর্যালোচনা করা হয়। এসব প্রকল্পের মধ্যে শিল্পপার্ক ও শিল্পনগরী নির্মাণ, গুদাম নির্মাণ, প্রযুক্তির আধুনিকায়ন, পরীক্ষাগার উন্নয়ন, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ রয়েছে।

বৈঠকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, মো. কেরামত আলী এবং আলফারুক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন করপোরেশন, দফতর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানরা বৈঠকে অংশ নেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html