ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ লাল সবুজ পতাকায় সাকিবের অটোগ্রাফ 


August 9, 2026 12:00 pm
Link Copied!


৫ আগস্টের পর থেকে দেশের বাইরে সাকিব আল হাসান। ২২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার বিদেশে তার বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সাকিব এখন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। কলম্বোর প্রেমাদাসায় গতরাতে গল গ্যালান্টস-জাফনা কিংস ফাইনাল শেষে সাকিব ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে ডাকেন এক বাংলাদেশি ভক্ত। দেশের লাল-সবুজের পতাকা দেখে ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার ছুটে যান গ্যালারির দিকে। বাংলাদেশের পতাকার ওপর দিলেন অটোগ্রাফ।

শুধু জার্সিতেই অটোগ্রাফ নয়, এক খুদে ভক্তের আবদানও পূরণ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দেখে সেই ভক্ত ছোট্ট এক ব্যাট তুলে দেন তার হাতে। সাকিব সেখানেও দিলেন অটোগ্রাফ। দল জাফনা কিংস রানার্সআপ হলেও বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ, ভক্তের ব্যাটে অটোগ্রাফ—সাকিবের এসব কাজ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। গত রাত থেকেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল।

ম্যাচ শেষে সাকিবের ব্যস্ততা যেন আরও বেড়ে যায়। ফোনে যেন কার সঙ্গে কথা বলতে থাকেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে গিয়ে সর্বোচ্চ ডট বলের পুরস্কার গ্রহণ করেন তিনি। জাফনা রানার্সআপ হলেও ফাইনালে ২৪ বলের মধ্যে ১৫ বল ডট দেন সাকিব। ৪ ওভারে ১৫ রান খরচ করে নেন ২ উইকেট। গল গ্যালান্টসের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানার উইকেট দুটি তুলে নেন সাকিব।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সাকিব করেন ৪১ রান। গড় ও স্ট্রাইকরেট ২০.৫ ও ১১৭.১৪। ৭.৭৯ ইকোনমিতে নেন ১১ উইকেট।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html