ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭২৬ জন

UttorbongoBD
August 10, 2026 7:10 pm
Link Copied!


সারা দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৬ জন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্ত হন তারা। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগের ৬৫ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগের ৭৫ জন ও সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭১ জন। তাদের মধ্যে ১৮ হাজার ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৪৪৩ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৬১ জন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html