ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

 গৌরাঙ্গ মোহান্তের নতুন কাব্যগ্রন্থ ‘এনট্রপি’

UttorbongoBD
August 10, 2026 7:15 pm
Link Copied!


‘মানুষ প্রকৃতপক্ষে কী রেখে যায়?’—এই প্রশ্নকে সামনে রেখে স্মৃতি, মৃত্যু, প্রেম, অপ্রেম ও অস্তিত্বের ক্ষয়কে কবিতায় রূপ দিয়েছেন গৌরাঙ্গ মোহান্ত। তার কাব্যগ্রন্থ ‘এনট্রপি’ ব্যক্তিগত স্মৃতি থেকে মহাজাগতিক সময়—সবকিছুকে এক বিমূর্ত কাব্যভাষায় একসূত্রে বেঁধেছে।

‘এনট্রপি’র নামেই যেন বইটির মূল দর্শনের ইঙ্গিত রয়েছে। ক্রমাগত বিস্তৃত হতে থাকা বিশৃঙ্খলা ও ক্ষয়ের মধ্যেও কিছু স্মৃতি, বেদনা, প্রেম কিংবা ক্ষণস্থায়ী আনন্দ টিকে থাকে। কবির ভাষায়, এসব অস্তিত্বের ‘সূক্ষ্ম অবশেষ’ মৃত্যুর সীমারেখা পেরিয়ে অন্য এক আলোকোজ্জ্বল নীরবতায় পৌঁছে যেতে চায়।

গ্রন্থের ‘আভাষ’-এ গৌরাঙ্গ মোহান্ত লিখেছেন, “কবিতার কাছ থেকে জেনেছি মানুষ প্রকৃতপক্ষে কী রেখে যায়।” তার কাছে সেই রেখে যাওয়া কোনো প্রসিদ্ধি বা বৈভব মূলত মানুষের জীবনের ক্ষীণ অথচ স্থায়ী ইঙ্গিতগুলো।

প্রচলিত আখ্যানের বদলে বিমূর্ততা, প্রতীক ও ঘন চিত্রকল্প ‘এনট্রপি’র কবিতার প্রধান বৈশিষ্ট্য। পদ্ম, ধান, বাতাস, অস্থিপঞ্জর, পাথর ও সূর্যের মতো উপাদান এখানে কখনো স্মৃতির, কখনো মৃত্যুর, আবার কখনো অস্তিত্বের প্রতীক হয়ে ওঠে।

প্রকাশক: খড়িমাটি 
প্রচ্ছদ: মনিরুল মনির
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html