ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?


August 10, 2026 10:30 pm
Link Copied!


বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের মালিকানা কিনতে পারেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে নিয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে লিভারপুলের প্রায় ৩০ শতাংশ শেয়ার কেনার আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে।

ব্রিটিশ-ভারতীয় মিলিয়নিয়ার ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বে গঠিত এই গোষ্ঠীতে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনও।

লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) গত মাসে নিশ্চিত করেছিল, এই গোষ্ঠী লিভারপুল ক্লাবে একটা অংশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তালের জামাতা অমিত ভাটিয়া। গত মাস পর্যন্ত ১৮ বছর কুইন্স পার্ক রেঞ্জার্সের পরিচালক ও অন্যতম মালিক ছিলেন তিনি। পরে ক্লাবটির নিজের অংশীদারত্ব ছেড়ে দেন।

অন্যদিকে মার্কিন ব্যবসায়ী জেফ বেজোস ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা। বিশ্বের চতুর্থ ধনী হিসেবে বিবেচিত ৬২ বছর বয়সী বেজোসের আনুমানিক সম্পদের পরিমাণ ২৫৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বস।

উল্লেখ্য, ২০১০ সালে ৩০ কোটি পাউন্ডের চুক্তিতে লিভারপুলের মালিকানা নেয় এফএসজি। এর আগে ক্লাবটির একটি অংশ বৈশ্বিক ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান ডাইনেস্টি ইকুইটির কাছে বিক্রি করেছিল তারা।

এবার অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ৩০ শতাংশ অংশীদারত্ব কিনতে পারলে লিভারপুলের মালিকানার কাঠামোয় বড় পরিবর্তন আসবে। তবে এটি পূর্ণ মালিকানা হস্তান্তর নয়। বরং ক্লাবটির একটা অংশীদারিত্বে নতুন একদল প্রভাবশালী বিনিয়োগকারীর প্রবেশ ঘটবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html