ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাবাবপ্রেমী ও স্বাস্থ্যসচেতনদের জন্য ডিনারে রাখুন মজাদার হাই প্রোটিন কাবাব


August 11, 2026 8:30 am
Link Copied!


চানার তৈরি কাবাব মানেই শুধু নরম ও মশলাদার স্বাদ নয়, একটু কৌশলে রান্না করলে বাইরেটা করা যায় দারুণ মচমচে। তার সঙ্গে টক-মিষ্টি ও ঠান্ডা ইয়োগার্ট সস যোগ হলে ডিনার বা বিকালের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে জমে যাবে আয়োজন। ঘরেই সহজে তৈরি করা যায় এমন ক্রিসপি চানা কাবাবের রেসিপি থাকল আজ।

কাবাব তৈরিতে যা লাগবে: সেদ্ধ ছোলা—২ কাপ, পেঁয়াজ কুচি—১টি, কাঁচা মরিচ কুচি—২টি, আদা কুচি—১ চা চামচ, রসুন কুচি—১ চা চামচ, ধনেপাতা কুচি—২ টেবিল চামচ, জিরার গুঁড়া—১ চা চামচ, ধনে গুঁড়া—১ চা চামচ, মরিচের গুঁড়া—আধা চা চামচ, গরম মসলা—আধা চা চামচ, লেবুর রস—১ টেবিল চামচ, লবণ—স্বাদ অনুযায়ী, ব্রেডক্রাম্ব—আধা কাপ, কর্নফ্লাওয়ার—২ টেবিল চামচ, তেল—ভাজার জন্য,

ইয়োগার্ট সসের জন্য: টক দই—১ কাপ, রসুন কুচি—আধা চা চামচ, লেবুর রস—১ চা চামচ, গোলমরিচের গুঁড়া—আধা চা, চামচ লবণ—স্বাদ অনুযায়ী, ধনিয়াপাতা বা পুদিনাপাতা কুচি—১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে সেদ্ধ ছোলা ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর ছোলা একটি ব্লেন্ডারে দিয়ে হালকা মিহি করে নিন। একেবারে পেস্ট করবেন না, সামান্য দানাদার থাকলে কাবাবের স্বাদ ও টেক্সচার ভালো হবে।

এবার একটি পাত্রে ব্লেন্ড করা ছোলা, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন ও ধনেপাতা কুচি দিন। এর সঙ্গে জিরা, ধনে, মরিচ ও গরম মসলার গুঁড়া, লেবুর রস ও লবণ মেশান। এরপর ব্রেডক্রাম্ব ও কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা চ্যাপ্টা কাবাবের আকার দিন। কাবাবের গায়ে হালকা করে ব্রেডক্রাম্ব মেখে নিলে বাইরের অংশ আরও মচমচে হবে।

এবার একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো ছাড়ুন। দুই পাশ সোনালি ও ক্রিসপি হওয়া পর্যন্ত ভেজে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে কাবাবগুলো তুলে রাখুন।

তৈরি হবে ইয়োগার্ট সস: একটি বাটিতে টক দই ভালোভাবে ফেটিয়ে নিন। এতে রসুন কুচি, লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও লবণ মেশান। সবশেষে ধনেপাতা বা পুদিনাপাতা কুচি দিয়ে আবার মিশিয়ে নিন। এবার এই সস একটি ছড়ানো পাত্রে ঢেলে নিন। এর ওপর ছিড়িয়ে দিন গরম গরম ক্রিসপি চানা কাবাব। চাইলে ওপর থেকে সামান্য পুদিনাপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html