ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২


August 11, 2026 6:20 pm
Link Copied!


খাবার খাওয়ানোর কথা বলে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তারা হলো- সদরের কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী শিকদারের ছেলে মো. বেল্লাল শিকদার ও বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক। নাসির ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক এবং বেল্লাল অটোরিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে দুই ব্যক্তি ধর্ষণ করে। 

মঙ্গলবার ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বিষয়টি ঝালকাঠি সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। এরপর অভিযান চালিয়ে বেল্লাল ও নাসিরকে গ্রেফতার করা হয়। 

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‌‘ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সদর থানার পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে অভিযুক্ত দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html