ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ে আরও ৭৫৬ জন হাসপাতালে ভর্তি

UttorbongoBD
August 11, 2026 7:55 pm
Link Copied!


সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৬ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন ও সিলেট বিভাগে পাঁচ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০  হাজার ৮২৭ জন। এদের মধ্যে ১৯ হাজার ১৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৬১ জন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html