ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল ভারত-বাংলাদেশ সিরিজ?


August 11, 2026 8:30 pm
Link Copied!


ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে দীর্ঘদিনের জটিলতা আবারও নতুন মোড় নিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করায় বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ সফরটি আপাতত বাতিল হওয়ার পথে- এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। তবে এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। সিরিজটি শুরু হবে ১৩ সেপ্টেম্বর, শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তানকে এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে।

অথচ ভারতের বাংলাদেশ সফরের সূচি ছিল ১ থেকে ১৩ সেপ্টেম্বর মধ্যে। বাংলাদেশের প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজ শুরুর আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে, শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না এলে বাংলাদেশ-ভারত সিরিজটি কার্যত ভেস্তে যাওয়ার পথে!





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html