ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গুনিহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহুয়া নূর কচি

UttorbongoBD
August 11, 2026 11:19 pm
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গুনিহাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরের বিভিন্ন অংশ, ছাউনি ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান মহুয়া নূর কচি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মহুয়া নূর কচি শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী এবং আসন্ন বনপাড়া পৌরসভা মেয়র নির্বাচনের প্রার্থী। ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের এই কঠিন সময়ে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে অসহায় হয়ে পড়ার কথা জানান। স্থানীয়রাও পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html